১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রীতমের সঙ্গে বি^চ্ছে^দের পর ফেসবুকে শেহতাজের নতুন ছবি
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২৬
প্রীতমের সঙ্গে বি^চ্ছে^দের পর ফেসবুকে শেহতাজের নতুন ছবি

সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি প্রকাশ করেছেন মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। রোববার (১৮ অক্টোবর) ফেসবুকে প্রকাশিত ছবিগুলোতে প্রকৃতির মাঝে হাসিমুখে সময় কাটাতে দেখা গেছে তাঁকে।



শেহতাজের প্রকাশিত ছবিগুলোতে বন্য পরিবেশে ঘুরে বেড়ানো ও বন্য প্রাণীর ছবি তুলতে দেখা যায়। পাশাপাশি নিজেরও কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, দেশের বাইরে কোনো পর্যটনকেন্দ্রে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।





ছবির সঙ্গে দীর্ঘ কোনো ক্যাপশন না দিয়ে শুধু উড়ন্ত পায়রার ইমোজি যুক্ত করেছেন শেহতাজ। বিচ্ছেদের খবর প্রকাশের পর তাঁর নতুন ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ তৈরি করেছে।


গত ৫ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম হাসান ও শেহতাজ। পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিয়ে করেন তাঁরা।


বিচ্ছেদের ঘোষণা দিয়ে দুজনই জানান, দীর্ঘ ১০ বছরের পথচলায় অর্জিত স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তাঁরা একে অপরের প্রতি কৃতজ্ঞ। তাঁদের মধ্যে পারস্পরিক সম্মান ও শুভকামনা সব সময় বজায় থাকবে বলেও জানান তাঁরা।



 জোর করে গাড়িতে তোলার অভিযোগ, আয়োজকদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি মডেলের

তবে নতুন ছবিগুলোর সঙ্গে নিজের বর্তমান অনুভূতি কিংবা ভ্রমণের উদ্দেশ্য নিয়ে কোনো মন্তব্য করেননি শেহতাজ।





শেয়ার করুন